শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের সমর্থিত একাধিক প্রার্থী জয় লাভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ  চরফ্যাশন  আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ শাহে আলম সোমবার  (২৭ জানুয়ারি) দুপুরে  বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

 

এতে জামায়াত সমর্থিত এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুবুল ইসলাম সভাপতি,  এডভোকেট মোঃ রমিজ উদ্দিন সাধারণ সম্পাদক ও এডভোকেট তরিকুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি এডভোকেট মোঃ তরিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আশ্রাফ উদ্দিন নিরব, ধর্ম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ হযরত আলী হিরন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ ছালেহ্ উদ্দিন ও এডভোকেট মোঃ লিয়াকত আলী।

এ দিকে চরফ্যাশন আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বিভিন্ন রাজনৈতিক,  সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ